হোম > জাতীয়

‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের

স্টাফ রিপোর্টার

মির্জা আব্বাস। ফাইল ছবি

নাগরিকদের সমস্যা, অভিযোগ, প্রত্যাশা ও পরামর্শ সরাসরি জানতে ‘অভিযোগ বক্স’ চালু করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার।

রাজধানীর শাহজাদপুরে নিজের বাসভবনে ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ বক্সে ঢাকা-৮ আসনের নাগরিকদের নির্ভয়ে তাদের বিভিন্ন সমস্যা, অনিয়ম, নাগরিক দুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-৮ আসনের সর্বস্তরের মানুষের কথা শোনা এবং তাদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই এ কর্মসূচির লক্ষ্য। নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পেতে হয়রানি, এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ সরাসরি মির্জা আব্বাসের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

জানা গেছে, এই উদ্যোগের বিশেষ দিক অভিযোগ বক্সে জমা পড়া বিষয়গুলো মির্জা আব্বাস নিজে পর্যালোচনা ও গুরুত্বের সঙ্গে তদারকি করবেন। অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেবেন মির্জা আব্বাস।

ঢাকা-৮ আসনের বাসিন্দাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিন। আপনাদের প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই জনপ্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব।

ঢাকা-৮ আসনকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন মির্জা আব্বাস।

এ আসনের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার সমস্যা, অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা আমাদের জানান। আপনাদের কণ্ঠস্বরই হোক এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথনির্দেশক। জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার। আপনার সমস্যার সমাধানই আমাদের অঙ্গীকার।

শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউ শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম

গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে

শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে আসছে আইন

বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটাতে চায় সরকার

বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে

হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

আমার দেশ-এর প্রতিবেদনের কথা উল্লেখ করে সংসদে যা বললেন মাহবুবা হাকিম