হোম > জাতীয়

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন

স্টাফ রিপোর্টার

মিয়ানমারের শ্বেউ কোক্কো শহরে রয়েছে বিভিন্ন স্ক্যাম সেন্টার। থাইল্যান্ডের পুলিশের এক প্রধান কর্মকর্তা বলেছেন, এসব চক্রের কম্পাউন্ডের ভেতরে কয়েক হাজার মানুষ থাকতে পারেন। ছবি: আথিত পেরাওংমেথা/রয়টার্স

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা হলেন—মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা।

জানা যায়, ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।

আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের প্রথম সচিব (শ্রম)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের আওতাধীন সেফ হোমে অবস্থানরত আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তাদের মধ্যে থাকা তিনজন আগামীকাল দেশে ফিরছেন। বাকিরা দেশে ফেরার আইনি প্রক্রিয়ায় আছেন।

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও লাগবে নিবন্ধন

পর্যটন খাতে অপার সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে বাংলাদেশ: সাদিক কায়েম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে কিছুই জানানো হয়নি

কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না আরো দুজনের

ইরাক প্রবাসীদের জন্য সুখবর

হাদী হত্যার বিচারে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ

নৃগোষ্ঠীগুলোর উন্নয়নে সরকার বাস্তবসম্মত উদ্যোগ নিচ্ছে: ফকির মাহবুব

২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত, দাম্মাম রুটে ফ্লাইট চালু

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

বিমানের রিয়াদ ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মাম শুরু বৃহস্পতিবার