হোম > জাতীয়

ঢাকায় যানজট নিরসনে সরকার কী করেছে, জানালেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর যানজট নিরসনে বর্তমান সরকারের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের পদক্ষেপের ফলে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

সংসদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বৈরাচারের সময় আমরা দেখেছি যে কীভাবে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা এই রাজধানীর সড়কগুলোতে আটকে থাকতে হতো। সেই সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল যে রাজধানীতে যানজটের কারণে যানবাহনের গতিবেগ ছিল মাত্র ৪ কিলোমিটার।

বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের সুফল তুলে ধরে সংসদ নেতা বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সম্পূর্ণ রাজধানীতে যাতে মানুষ আরও দ্রুততার সাথে যাতায়াত করতে পারে, সেজন্য ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে। পলাতক স্বৈরাচারের সময় যানবাহনের যে গতি ছিল ৪ কিলোমিটার, তা এখন বৃদ্ধি পেয়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের চেয়ে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

রাজধানীর যানজট স্থায়ীভাবে নিরসনে বৃত্তাকার সড়ক বা ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় রায়েরবাজার সুইচগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক নির্মাণের কার্যক্রম নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলমান রয়েছে, যার সার্বিক অগ্রগতি ৫২ শতাংশ এবং ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে তা সমাপ্ত হবে। অবশিষ্ট ৭ কিলোমিটার সড়কের নকশা যাচাইয়ের (ভেটিং) জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দায়িত্ব দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের জুনের মধ্যে এর নির্মাণ সম্পন্ন করার সময়সীমা প্রস্তাব করা হয়েছে।

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়: সংসদে প্রধানমন্ত্রী

মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১১০৩ জনের চাহিদাপত্র পেল বোয়েসেল

ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী-পরিচ্ছন্নতাকর্মী দেবে সরকার: ববি হাজ্জাজ

আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা