হোম > জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করতে ফের বসছে ঐকমত্য কমিশন

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতির সুপারিশ ঠিক করতে আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এর আগে আজ বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করবে তারা।

গতকাল বুধবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কমিশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সভায় সনদ বাস্তবায়নের বিভিন্ন সুপারিশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এসব বিষয়ে আজ সকালে নিজেদের মধ্যে আলোচনার পর বেলা ২টায় আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন।

বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ মতিন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। এছাড়া ভার্চুয়ালি অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূঁইয়া।

কমিশনের পক্ষে ছিলেন সহসভাপতি ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার