হোম > জাতীয়

প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়: সংসদে প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

সংসদে বক্তব্যে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সৃষ্ট জটিলতা, সফল আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে এবং প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও হতাহতদের পরিবারের সদস্যদের জন্য এক হাজার কোটা বরাদ্দ রাখা হয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত পলাতক স্বৈরাচারের সময় তাদের লোকজন ও তৈরি করা সিন্ডিকেট দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নাম করে বিপুল অর্থ আত্মসাৎ করেছিল। তাদের এসব কর্মকাণ্ডের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ ও স্থগিত রেখেছিল অথবা প্রক্রিয়া ধীরগতির করে দিয়েছিল।

মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা নিরসনের সুখবর দিয়ে প্রধানমন্ত্রী জানান, কয়েকদিন আগেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন যে সফল আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। এর ফলে সামান্য কিছু আনুষঙ্গিক খরচ ছাড়া প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।

তিনি আরো বলেন, এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে এবং চব্বিশের আন্দোলনে যে মানুষগুলো শহিদ হয়েছে বা হতাহত হয়েছে, এমন প্রায় ১ হাজার পরিবারের সদস্যদের আমরা সেখানে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আশাব্যঞ্জক তথ্য তুলে ধরে সংসদ নেতা জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া বিদেশগামী কর্মীদের জন্য কোনো ধরনের প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইনসেন্টিভের এই অর্থটা কোথা থেকে আসবে, সেটি আমার কাছে ঠিক বোধগম্য হয়নি। মাননীয় সংসদ সদস্য যদি এটি আমাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলে ধরেন, তাহলে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণের চেষ্টা করতে পারি।

ঢাকায় যানজট নিরসনে সরকার কী করেছে, জানালেন প্রধানমন্ত্রী

মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১১০৩ জনের চাহিদাপত্র পেল বোয়েসেল

ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী-পরিচ্ছন্নতাকর্মী দেবে সরকার: ববি হাজ্জাজ

আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা

বরিশাল ও পাবনায় এসআরবির অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ৩