হোম > জাতীয়

সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়, দ্রুত ব্যবস্থার নির্দেশ স্পিকারের

আমার দেশ অনলাইন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের আক্রমণ অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর বিষয় উল্লেখ করে তিনি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হামলার বিষয়টি উপস্থাপন করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ নির্দেশনা দেন।

অধিবেশনে নাহিদ ইসলাম কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে বুধবার রাতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া এবং তদন্তের আগেই স্থানীয় থানার ওসির মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংসদ সদস্যদের ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্য শেষে রুলিং ও নির্দেশনা দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ একটি গুরুতর ও স্পর্শকাতর ঘটনা। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

স্পিকার অধিবেশন কক্ষে উপস্থিত সরকারি দল (ট্রেজারি বেঞ্চ) ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও যথাযথ প্রতিবিধান নিশ্চিত করতে হবে।

এর আগে অধিবেশনের শুরুতে নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়ালে স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানিয়েছিলেন। তবে বিষয়টির গুরুত্ব ও জরুরি অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিরোধীদলীয় চিফ হুইপকে বক্তব্য রাখার সুযোগ দেন।

এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্ট সার্কিট হতে পারে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিন দফায় স্বর্ণের দাম কমল ৭৬৯৮ টাকা

মাউশির পরিচালক মীর জাহিদা নাজনীনকে ওএসডি

এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন ৪ হাজারের বেশি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন

গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো ঋণ নয়, অনুদান চায়