হোম > জাতীয়

থার্ড টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকে তলব

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বক্তব্য গ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত এক নোটিশে তাকে হাজির হতে বলা হয়।

মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযোগের বিষয়ে তারিক আহমেদ সিদ্দিকের বক্তব্য নেওয়া প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করেছে দুদক।

নোটিশটি তারিক আহমেদ সিদ্দিকের বারিধারা ডিওএইচএসের ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

চার জেলায় নতুন ডিসি

ইসলামী ব্যাংক হাসপাতালের আলোচনা সভা-র‌্যালি

নিঃশ্বাসের ধূসরতা থেকে পরিষ্কার বায়ুর পথে যুবদের ১৫ দফা দাবি

১৪৮ সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষানীতি ও নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মাহ্দী আমিন

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার, তথ্য চেয়ে ৪১ ব্যাংককে দুদকের চিঠি

বারডেমের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দিন