হোম > জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি মিলবে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর (মঙ্গলবার)।

২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগের দুই দিন ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিন ছুটি কাটাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ডিসেম্বরের শেষ দিকে ১২ দিনের শীতকালীন অবকাশ রয়েছে।

২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। এ সময়ের মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

সরকারি ও বেসরকারি কলেজের জন্য মাউশির প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরপর ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলবে। সব মিলিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

মাদরাসায় ছুটি ১৫ দিন

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসাগুলোতে মোট ১৫ দিন ছুটি থাকবে।

এদিকে ২০২৬ সালের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরো দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন ৪ হাজারের বেশি

গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো ঋণ নয়, অনুদান চায়

রাজনীতি ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে সহায়ক ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

কৃষিতে জলবায়ু অর্থায়ন পৌঁছাচ্ছে না ক্ষুদ্র কৃষকের হাতে

ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প

মালয়েশিয়ায় যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ, অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেবে সরকার

ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ