হোম > জাতীয়

খাল খননের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে

দিনাজপুরে খাল পরিদর্শনে সমাজ কল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, দিনাজপুর

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বেই পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নের লক্ষে খাল খননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এ উদ্যোগটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক এজেএম জাহিদ হোসেন।

শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সমাজ কল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুর জেলার ফরিদপুর এলাকায় পৌঁছে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন।

তিনি বলেন, আমাদের দেশের উত্তরাঞ্চলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গাছের পরিমাণ অনেক কম। যেখানে দেশের অন্যান্য অঞ্চলে প্রায় ২০ ভাগ এলাকাজুড়ে গাছপালা রয়েছে, সেখানে আমাদের অঞ্চলে তা মাত্র প্রায় ৮ বা ৯ ভাগ। অথচ একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে কমপক্ষে ২৫ ভাগ এলাকাজুড়ে বন বা বাগান থাকা প্রয়োজন।

তিনি আরও করেন, আমরা যদি দেশের সবুজ বিপ্লবকে সত্যিকার অর্থে সফল করতে চাই, তবে এ ধরনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী ১৬ মার্চ কাহারোলে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই মহৎ উদ্যোগের শুভ সূচনা করা হবে।

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‘তাদের মাথায় বাসস্ট্যান্ড দখল ছাড়া আর কিছু নেই’