হোম > জাতীয়

গণভোটের গণরায় ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে

আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে ১ শতাংশের বেশি ভোট পড়েছে এবং `হ্যা' জয়যুক্ত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেছেন, গণভোটের গণরায় ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোটের ফলাফল বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের প্রধান সমন্বয়ক ছিলেন আলী রীয়াজ।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার 'হ্যাঁ' ভোট দিয়ে একে জয়যুক্ত করেছেন। নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার, যা মোট ভোটের প্রায় ৬০ দশমিক ৮৪ শতাংশ।

এর মধ্যে মোট ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন 'হ্যাঁ' ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া মোট ভোটের ৬৮ দশমিক ০৬ শতাংশ। ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ভোটার, যা কাস্ট হওয়া ভোটের প্রায় ৩১ শতাংশ। ভোটারদের ৬০ শতাংশেরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও এক শতাংশের বেশি।

নির্বাচন হয়েছে প্রতিযোগিতাপূর্ণ: ইইউ পর্যবেক্ষক দল

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন?

নির্বাচনে ৪২ দলের ভরাডুবি, কেউ জেতেনি

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

গণভোটের গেজেট প্রকাশ

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

এমপিদের শপথ নিয়ে নানা আলোচনা