হোম > জাতীয়

হাদির দাফন ঘিরে কবি নজরুলের সমাধিস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

স্টাফ রিপোর্টার

জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিস্থলে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : আমার দেশ

পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাসজিদের পাশে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে শনিবার সকাল থেকেই জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিস্থলে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধিস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।

শাহবাগ থেকে টিএসসি অভিমুখে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাসজিদের আশপাশের এলাকায় পুলিশ, আনসার, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমও অবস্থান নিয়েছে।

সমাধিস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতিপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, ডাকসুর সদস্যরা এবং সরকার অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি