হোম > জাতীয়

কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

স্টাফ রিপোর্টার

যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি ছাড়তে পারেনি। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১২৭ জন যাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসের সময় ছিল বিকাল ৩টা।

রোববার বিকাল ৪টায় ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।

দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। তাদের দেশে ফেরাতে ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ বিমান।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান যুগান্তরকে বলেন, ‘একটা ফ্লাইট ওখানে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে গ্রাউন্ডেড হয়েছে। আমরা যাত্রীদের দেশে ফেরাতে আরেকটা বিমান পাঠানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, রাত ১০টায় যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে যাবে। সেটিতে করে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনা হবে।

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

‘ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’

রাজনৈতিক গণতন্ত্র সফল করতে অর্থনীতিরও গণতন্ত্রায়ণ জরুরি: আমির খসরু

বিদ্যুৎ বিল বিতরণকারীকে ধাওয়া দিল নারী, ভাইরাল ভিডিওর নেপথ্যে কী

এমপিও শিক্ষকদের বদলি আবেদন ২১ আগস্ট শুরু, জমা দেওয়ার সময় কতদিন

কারিগরি ত্রুটিতে কাঠমান্ডু থেকে উড়তে পারেনি বিমান, ভোগান্তিতে শতাধিক যাত্রী

এসএসসির ফল প্রকাশের পর ১০ মৃত্যু, শিক্ষার্থীদের জন্য ৮ দফা সুপারিশ

আ.লীগ সম্পৃক্ততা, নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

আগামী দুই-তিন বছরে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসবে: প্রতিমন্ত্রী