হোম > জাতীয়

পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষ

স্টাফ রিপোর্টার

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।

প্রতক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২ টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদে এবং গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কারওয়ান বাজার সড়ক অবরোধে নামেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। একই সঙ্গে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপের খবর পাওয়া গেছে। পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে সেখানে পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন