হোম > জাতীয়

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশি সংস্থার ত্রাণ

আমার দেশ অনলাইন

নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা বিতরণ করেছে সরকার অনুমোদিত বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)। সংস্থার ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নেপালে দশ দিন অবস্থান করে রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন জীবন স্বাভাবিক করতে তোশক, বালিশ, কম্বল, মশারি, রান্নার সামগ্রী, ইলেকট্রিক চুলা এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরিবারগুলোর পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের দিকেও গুরুত্ব দিয়েছে সংস্থাটি। এর অংশ হিসেবে স্থানীয় তিনটি মসজিদে সাউন্ড সিস্টেম এবং একটি এতিমখানায় ফ্যান, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। পিসবের এই উদ্যোগে সাড়া দিয়ে বাংলাদেশের আরও কয়েকটি মানবিক সংগঠন, যেমন আল মুমিন ফাউন্ডেশন, ইদ্দিখার ফাউন্ডেশন এবং সাবা সানাবিল ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

মানবিক সহায়তার অর্থ যেন সম্পূর্ণভাবে দুর্গতদের কল্যাণে ব্যয় হয়, সেজন্য পিসবের প্রতিনিধি দলের প্রত্যেক সদস্য নিজস্ব খরচে এই সফর সম্পন্ন করেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার উপদেষ্টা মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, সহ-সভাপতি রাকিবুল আলম এবং সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন হাবিবীসহ মোট দশজন সদস্য। দেশের সীমানা পেরিয়ে মানুষের কল্যাণে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে পিসব কর্তৃপক্ষ।

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

সংসদে তিন কমিটিতে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা

সংসদে আ.লীগের চেয়ে বিএনপি আচরণ আরো খারাপ করছে: সংসদে রুমিন ফারহানা

রুমিন ফারহানা কি গালি দিলেন, নাকি দোয়া দিলেন: জামায়াত আমির

রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হট্টগোল

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না

জাতিসংঘে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যা বললেন খলিলুর রহমান

বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্টে ভবন নির্মাণে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী