হোম > জাতীয়

ট্রেনের ৯ জুনের টিকিট বিক্রি শুরু

ফিরতি ঈদযাত্রা

স্টাফ রিপোর্টার

ঈদুল আজহা শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৯ জুনের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলের ট্রেনগুলোর টিকিট।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি আজ ৩০ মে; ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে; ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন; ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিন ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি গণ্য হবে। এ সময় কেনা টিকিট ফেরত দেয়া যাবে না। এক ব্যক্তি একসঙ্গে চারটি আসনের টিকিট একবার সংগ্রহ করতে পারবেন।

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন

সংস্কারের অভাবে সড়কে বাড়ছে ভোগান্তি

ইউপি নির্বাচন পরিচালনায় ব্যয় বাড়ছে ২৪৩%

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা