হোম > জাতীয়

ফেনীর পথে প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা করে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিতর্কের কেন্দ্রে ফেরদৌসী মিষ্টি, যে কারণে ছাড়তে হলো এমপি পদ

পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি

সংসদ সদস্য ফেরদৌসী মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

সেন্টমার্টিন ভ্রমণে বিধিনিষেধে যেসব পরিবর্তন আসছে

মিরপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ২৬

অপরাধ দমনে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী

ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ