হোম > জাতীয়

গণভোট ও সংসদ নির্বাচন: ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার ১০০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

আসন্ন গণভোট ও ত্রয়োদশ নির্বাচন আয়োজনের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ জানুয়ারি) কমিশনের এক বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অনুমোদিত বাজেটের মধ্যে নির্বাচন পরিচালনা খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। গণভোট, পোস্টাল ব্যালট ও অন্যান্য আনুষঙ্গিক খাতে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। তবে প্রয়োজন অনুযায়ী এ খাতে বরাদ্দ আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইসি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা। এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এবার গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অন্তর্ভুক্ত থাকায় স্বাভাবিকভাবেই ব্যয় আগের চেয়ে বাড়ছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

লোডশেডিং কমানোর চেষ্টা করছে সরকার

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১৪২% পর্যন্ত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

আইপিইউ সেক্রেটারিকে আ.লীগের চিঠি, জবাব দিলেন সংসদ সদস্যরা

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি