হোম > জাতীয়

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

আমার দেশ অনলাইন

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে এসব প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার প্রার্থীর পাশাপাশি অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। ফলে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রকাশিত তালিকা থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এদিকে, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।

স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময় যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

ফল প্রকাশফল প্রকাশ

বড়দিন উদ্‌যাপনে দুই কোটি টাকা চেয়েছিল খ্রিষ্টান কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

এক মাসে হত্যা, হামলা ও হুমকির শিকার ২৮ সংবাদকর্মী

পুলিশের শীর্ষ পদে সাত কর্মকর্তার রদবদল

টিআইবির গবেষণা নিয়ে জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক ও সত্যের অপলাপ

শাহজালালে ১৭১ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী

পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ করবে সরকার

২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধর্মের অপব্যবহার ও বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু