হোম > জাতীয়

প্রধান উপদেষ্টাকে জড়িয়ে প্রচারিত দাবিটি মিথ্যা

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে

আমার দেশ ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে প্রচারিত ‘পরবর্তী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে’—এমন তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি কিছু সামাজিকমাধ্যমের অ্যাকাউন্ট একটি ভুয়া ফটোকার্ড প্রচার করেছে। এতে দাবি করা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে।’

প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা এমন কোনো বিবৃতি দেননি। দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যাভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য তার নাম ব্যবহার করা হয়েছে।

প্রেস উইং আরো জানিয়েছে, ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচনব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে এটি প্রয়োগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এর আগে ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, পিআর ব্যবস্থা প্রয়োগের বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধান উপদেষ্টার সঙ্গে।

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী