হোম > জাতীয়

শিক্ষকের প্রতি সম্মান আমাদের সামাজিক ও নৈতিক কালচার: মির্জা গালিব

আতিকুর রহমান নগরী

শিক্ষকের প্রতি সম্মান আমাদের সামাজিক ও নৈতিক কালচার বলে মন্তব্য করেছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব।

সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন।

ড. মির্জা গালিব লেখেন, ‘একটা ভিডিওতে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী বলছেন, তিনি দাড়ি ধরে টানাটানি করেননি, কিন্তু পাঞ্জাবি ধরে টানাটানি করেছেন! এজ ইফ ঐটা ওকে। কিন্তু ওইটাও ওকে না।

আর অ্যাপোলজি জানানোর সময় বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষা আরও অ্যাপোলোজেটিক হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেক দোষ আছে, দলবাজি শিক্ষকরাও করেন অনেক নগ্ন ভাবেই। কিন্তু ছাত্রদের জায়গা থেকে শিক্ষকদের সাথে আচরণের ক্ষেত্রে একটা রেড লাইন আছে — যেটা কারোই অতিক্রম করা উচিত না।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেউ কেউ শিক্ষকদের সাথে অশোভন আচরণ করেছেন। সকল ছাত্র সংগঠনের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। শিক্ষকের প্রতি সম্মান আমাদের সামাজিক এবং নৈতিক কালচার।’

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার