হোম > জাতীয়

এমআইএসটিতে ৩য় আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

স্টাফ রিপোর্টার

যন্ত্রকৌশল ও এপ্লাইড সায়েন্স বিষয়ক ৩ দিনব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স (আইসিএমইএএস ২০২৫) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শনিবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে সমাপ্ত হয়েছে।

সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখাস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর এবং চীন আমিরাতের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের পুরস্কৃত করেন।

এই সম্মেলনে যন্ত্রকৌশল, উৎপাদন প্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং এবং প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন-উৎপাদন প্রকৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, তাপ প্রকৌশল, মহাকাশ ও অ্যাভিওনিক্স, অ্যারোডাইনামিক্স, হাইড্রোডাইনামিক্স, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, ডিজাইন ও উৎপাদন, মেকাট্রনিক্স, রোবোটিক্স ইত্যাদি বিষয়ে সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, প্রকৌশলী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরির সুযোগ হয়েছে, যা ভবিষ্যতে যন্ত্রকৌশল ও প্রয়োগিক বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও টেকসই উন্নয়নের দ্বার উন্মোচন করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।

মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ড্যান্ট, এমআইএসটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন।

অর্ধেকই জানেন না, তারা ডায়াবেটিসে ভুগছেন

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী