হোম > জাতীয়

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

স্টাফ রিপোর্টার

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দেওয়ার বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এগ্রিমো (সম্মতিপত্র) চাওয়া হয়েছিল। চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হয়।

আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘ বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে আসাদ আলম সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পররাষ্ট্র) ব্যাচের কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন।

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল

বাড়ল বাসের ভাড়া, কোন রুটে কত

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের

মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান