হোম > জাতীয়

ভোট পর্যবেক্ষণে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল চার বিভাগে যাবে

জানাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন মার্কিন দূতাবাস থেকে একটি ‘ইন্ডিপেন্ডেন্ট’ (স্বাধীন) প্রতিনিধি দল ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না।

ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যের পর ইসি সিনিয়র সচিব ওই ব্রিফিংয়েই ওইসব তথ্য জানান এবং আরও বলেন যে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও যাতায়াতের ব্যবস্থা নিয়ে জানতে চেয়েছেন।

আখতার আহমেদের বক্তব্য অনুযায়ী, মার্কিন দূতাবাস থেকে যে স্বাধীন প্রতিনিধি দল আসবেন, তারা ‘‘আমাদের ফরমাল অবজার্ভার না, এমনিতে ভোটের অবস্থা দেখতে যাবেন। উনারা উনাদের সেনেটে একটা রিপোর্ট করবেন।’’

এখন তারা ‘‘কী করবেন, কীভাবে অবজার্ভ করবেন, এ ব্যাপারে আমরা কিছু বলি নাই, আমাদের এখতিয়ারও নাই। তবে উনারা ক’জন যাবেন, সেই লিস্ট আমাদের দেবেন। আমরা তখন ফ্যাসিলিটেট (সহায়তা) করবো।’’

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব