হোম > জাতীয়

সৌদি আরবে গেলেন নৌবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার

সরকারি সফরে সৌদি আরব গেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার তিনি সৌদি আরবের উদ্দেশে গমন করেন।

সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।

সৌদি আরব অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

নৌবাহিনী প্রধানের এ সফর দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু

হজে যাওয়ার খরচ কমলেও নিবন্ধনে সাড়া নেই

গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, অধিবেশনে সভাপতি খলিলুর

বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে ওটি চালুর পরিকল্পনা রয়েছে: উপাচার্য

শাহজালালে ১৪ কেজি স্বর্ণের বার জব্দ

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী