হোম > জাতীয়

মুগ্ধের পোস্ট শেয়ার করে স্নিগ্ধ লিখলেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে ভাই’

আতিকুর রহমান নগরী

মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র একটি পোস্ট শেয়ার করেছেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গত বছরের ১৫ জুলাই আন্দোলন চলাকালে ফেসবুকে দেওয়া পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’।

আন্দোলন চলাকালে ১৫ জুলাই থটস বিহাইন্ড দ্য কেইউ নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। এতে লেখা হয়েছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় রাত। কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা। এর সঙ্গে একটি ছবিও শেয়ার করা হয়।

মুগ্ধ পোস্টটি শেয়ার করে লেখেন, ‘আমি সত্যিই চাই, আমি যদি এখন খুলনায় থাকতাম’। গত বছর মুগ্ধের এ পোস্টটিই শেয়ার করে স্নিগ্ধ লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’।

এদিকে চলতি বছরের ১৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়।

এর আগে জুলাই আন্দোলনের সময় ‘কারও পানি লাগবে ভাই, পানি?’ মীর মুগ্ধের এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এর মধ্যে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাসের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন মুগ্ধ। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডিকার্ড ছিল। তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান