হোম > জাতীয়

শাহবাগ ব্লকেড করল ইনকিলাব মঞ্চ

প্রতিনিধি, ঢাবি

শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ছবি: আমার দেশ

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদি হত্যার বিচার ও পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন।

এদিন বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টার দিকে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমানের নেতৃত্বে একটি মিছিল যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে সংগঠনটি।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ডাকসুর নেত্রী জুমা ও জকসুর নেত্রী শান্তা আক্তারসহ আরো অনেকে আহত হয়েছেন বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ।

তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সর্বমোট ২৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাদের কারও শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

শাহবাগে অবস্থান নিয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “জাস্ট টেবিলে বসে দুই-তিন ঘণ্টার মিটিংয়ে যেই সমস্যার সমাধান করা যেত, সেটা না করে ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের ওপর পুলিশি আক্রমণ ইন্টেরিম সরকারের একটি লজ্জাজনক ও কলঙ্কজনক কাজ।”

ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার বিচার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে।

পুলিশি হামলার প্রতিবাদ এবং হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন খলিলুর রহমান

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

আপনি কী বিরোধী দলকে ওয়াকআউট করাতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের প্রশ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

আগের দিন জয়ের সঙ্গে ছবি দিয়েছিলেন বাঁধনের ওপর হামলাকারী বিপ্লব

দ্বিগুণ মূল্যে ওষুধ সরবরাহ করছে ইডিসিএল: সংসদে এমপি ফরিদ

১১-২০ গ্রেডের সরকারি চাকরিতে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০% বাড়ানোর প্রস্তাব

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা

মীর আহমাদ বিন কাসেমের সাহসিকতার প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী