হোম > জাতীয়

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজি মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমপি

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

ভবিষ্যৎ মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার

দেশীয় ফলের বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি

রিজার্ভ চুরিতে জড়িত আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে সরকার

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইনে চালু হচ্ছে ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে ফ্যামিলি কার্ড: ডিসি ফরিদা

অবৈধভাবে গ্রিস যাত্রা: ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক