হোম > জাতীয়

দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রসহ ৩৭৮ জনকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থার শুরু থেকে গত পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন।

ফ্লাইট ক্রুরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন। সেই অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশের মাটিতে ফিরিয়ে এনেছে দেশের অন্যতম সেরা এয়ারলাইন্স ইউএস-বাংলা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের পরিবার-পরিজন চরম উৎকণ্ঠায় সময় পার করছিল। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করতে পেরেছে।

একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি ক্রমে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

ইতিমধ্যে বৃহস্পতিবার ৫ মার্চ একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপর ফ্লাইটটি শুক্রবার ৬ মার্চ, সকালে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী