হোম > জাতীয়

রামিসা হত্যা: দ্রুততম সময়ে চার্জশিট দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

রাজধানীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডে আমাদের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পেশাদার অনেক অপরাধী এবং দীর্ঘদিন আইনের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তিদের আমরা গ্রেপ্তার করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রামিসা, আছিয়া, তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ, গাজীপুরে ফাইভ মার্ডারসহ যত আলোচিত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোর তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার।

এছাড়া পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশ বাহিনীর সংস্কার করা হবে।

সরকার বেশি সময় পায়নি, সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে, সরকারকে সময় দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকত্ব ইস্যুতে পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থায় আছে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পলাতক আওয়ামী লীগ ও তাদের নেত্রীর উসকানিমূলক বক্তব্য ও দেশে ফিরে আসা প্রসঙ্গে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই যে শেখ হাসিনা ফিরে আসুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে। সরকার তো ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধই করেছে তাকে ফেরত দেওয়া হোক। ফেরত নিয়ে এসে আইনের আওতায় আনার চেষ্টাই করছি আমরা।’

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি