হোম > জাতীয়

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে একধরনের অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে এবং একটি জনবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দিচ্ছি।’

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। বহু গ্রাহক বছরের পর বছর এই চার্জ দিয়ে আসছেন এবং প্রশ্ন তুলছেন, মিটারের প্রকৃত দাম বহু আগেই উসুল হয়ে যাওয়ার পরও কেন বাড়তি টাকা কাটা হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, আগের সময়ে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে তৈরি হওয়া বোঝা সাধারণ গ্রাহকদের ঘাড়ে চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ

রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

কাঠমুন্ডু রুটের ভাড়া নিয়ে বিমানমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের আলোচনা

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার আশ্বাস

পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

অধিবেশন পরিচালনায় নিরপেক্ষতার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন

ফেরিতে ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে, নৌমন্ত্রীর নির্দেশ

ইনসাফের ভিত্তিতে সংসদ চললে দেশেও ইনসাফ প্রতিষ্ঠিত হবে

টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে