হোম > জাতীয়

৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা তার সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন—মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে চালিয়ে দেখা।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন— জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

নারী নির্যাতন প্রতিরোধে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

আবাসন খাতে যোগসাজশে প্রতারণা করা হচ্ছে: টিআইবি

আ.লীগের আমলে গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে আনসার ব্যাটালিয়ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

গুমের শিকার ২০০ জনের সন্ধান এখনো মেলেনি, সম্মিলিত তদন্ত চলছে

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আকামা সংকট পুঁজি করে সৌদিতে প্রতারণার ফাঁদ