হোম > জাতীয়

নিয়োগ হচ্ছে দুই হাজার চিকিৎসক

বিশেষ বিসিএস

বিশেষ প্রতিনিধি

বিসিএস পরীক্ষার মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারা দেশে রেলের ১০টি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

সোমবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত্র সমঝোতা স্মারক সই হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং রেল সচিব সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করে কী ধরণের অবকাঠামোগত উন্নয়ন দরকার সে ব্যাপারে রিপোর্ট দেবে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের পর অবকাঠামোগত উন্নয়ন করার ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই মুহূর্তেই রেলের হাসপ্তালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া সম্ভব নয়। তবে দ্রুত জনসাধারণকে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করবে।

উপদেষ্টা জানান, দেশে ৮ হাজার ডাক্তারের সংকট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ২ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে বলে জানান তিনি। দেশের ১০টি রেল হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা ৪৩১। এতোদিন সেগুলো রেলের কর্মকর্তা কর্মচারিদের জন্য বরাদ্দ ছিল। তাদের পাশাপাশি সর্বসাধরণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি কী করতে হবে সেটা ঠিক করা হবে জানান স্বাস্থ্য উপদেষ্টা।

সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো

ঈদযাত্রায় স্বস্তি দিতে তিন জাহাজ উদ্বোধন

ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে

মাতুয়াইলের ল্যান্ডফিলকে দৃষ্টিনন্দন ইকো পার্ক করার ঘোষণা

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

সদরঘাট, সায়েদাবাদ ও কমলাপুরে ডিএমপির অভিযান, ১৬ জনকে সাজা

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার