হোম > জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইসি

বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কমিশন জানায়, বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ এ সভায় নির্বাচন কমিশনাররা, ইসি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে আজ বেলা ৩টায় সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

কমিশন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পারস্পরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা আলোচনা করবেন।

এদিকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আজ (মঙ্গলবার) সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে।

ইসি জানায়, মঙ্গলবার বিকেল ৫টার পর মোট প্রত্যাহার করা মনোনয়নপত্রের সংখ্যা জানিয়ে দেওয়া হবে।

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক

অবিলম্বে জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

কপ-৩১ সামনে রেখে তরুণদের ২০ দফা জলবায়ু সনদ

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী