হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে ৩ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে টানা তিন দিন সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের যে রাষ্ট্রীয় শোক সরকার ঘোষণা করেছে, সেটির সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পতাকা অর্ধনমিত রাখা ও ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তে নিয়েছে বলে জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের আত্মার শান্তি কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ছাড়াও সকল হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা