হোম > জাতীয়

শাহজালালে ১১দিনে ৩৯১ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১১ দিনে ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বুধবার বাতিল হয়েছে ২৪ টি ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, পরিস্থিতির কারণে গত ১১ দিনে ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এ ছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়। রোববার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ২৬ টি, সোমবার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ৩৩টি, মঙ্গলবার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ৩২টি এবং বুধবার বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট।

১১ মার্চ বুধবার ২৪টি বাতিলকৃত ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস (ইউএই ) ৪টি, জাজিরা (কুয়েত), ৪টি, ফ্লাইদুবাই (ইউএই) ৪টি।

তবে শাহজালাল থেকে আজ ১১মার্চ বৃহস্পতিবার স্বল্প পরিসরে ৩৯টি ফ্লাইট পরিচালিত হবে। এরমধ্যে রয়েছে মাসকটগামি ৮টি ফ্লাইট, কুয়েত ১৯টি, ইউএই ১২টি ফ্লাইট।

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সংসদে ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ-মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘট

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

৭১-এর গণহত্যার প্রশ্নে অবস্থান নিলে জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে

নতুন ভোটার ও সংশোধনে শিক্ষাসনদ বাধ্যতামূলক করল ইসি

ইশরাকের পতন ঘটানোর হুঁশিয়ারিতে যা বললেন জামায়াত এমপি

সোনামনিরা কেমন আছো? নকল চলবে না: সংসদে শিক্ষামন্ত্রী