হোম > জাতীয়

ছবিতে শাহজালাল বিমানবন্দরের আগুন

আতিকুর রহমান নগরী

দীর্ঘ ৫ ঘণ্টা পরও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন জ্বলছে। এ আগুনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে।

এদিকে প্রায় দুই ঘণ্টা আগে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।

আমরা স্পষ্ট করে বলতে চাই—যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয়, এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব।

বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করবো।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে পলাতকদের অস্থিতিশীলতা ঠেকাতে পদক্ষেপ চাইলেন মাহ্দী আমিন

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসবির প্রধান হলেন কামরুল আহসান

ভূমি কর্মকর্তাদের অফিসে উপস্থিতি নিশ্চিত করবে দৃষ্টি অ্যাপস

ভেজাল ঠেকাতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%