হোম > জাতীয়

গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে পরিপত্র জারি

আমার দেশ অনলাইন

সারা দেশে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ সদস্যদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বাইসাইকেল প্রদানের সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছর অন্তর একটি করে নতুন বাইসাইকেল পাবেন গ্রামপুলিশের দফাদার ও মহল্লাদাররা।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গ্রামপুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ‘গ্রামপুলিশ মহাসমাবেশে’ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদানের সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণার প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের বাইসাইকেল প্রদান সংক্রান্ত অংশটি সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামপুলিশের প্রধান (দফাদার) ও সদস্যরা (মহল্লাদার) প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এই সুবিধা পাওয়ার সময়সীমা ছিল পাঁচ বছর।

পরিপত্রে আরো স্পষ্ট করা হয়েছে যে, বাইসাইকেল প্রদানের সময়সীমা পরিবর্তন করা হলেও আগের পরিপত্রের অন্যান্য শর্তাবলি এবং অন্যান্য সরঞ্জামাদি পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, বাইসাইকেল ব্যতীত অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্ত অপরিবর্তিত থাকবে।

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির

হয় নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তো পদত্যাগ করুন: ঢাবি প্রশাসনকে ডাকসু ভিপি

উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগ করতে চায় হাইবারি

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিগত সরকারের সময়ের হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

‘টেন্ডারবিহীন খরচ ও এমপিদের কাজে বাধার সুযোগ নেই, তথ্য পেলেই ব্যবস্থা’