হোম > জাতীয়

সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, প্রশ্ন হান্নান মাসউদের

আমার দেশ অনলাইন

সরকার কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যম তা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না—জাতীয় সংসদে দাঁড়িয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে এই প্রশ্ন রাখেন তিনি।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এর ব্যাখ্যা চান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদে সরকারের কঠোর সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, ‘সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রীকে উল্লেখ করে বলা হয়েছিল, তিনি নির্বাচিত নন এবং ভোটিংয়ে অংশ নেবেন না। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর ওই সংবাদ সরিয়ে ফেলা হয়। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে ডেইলি ওয়াদা সংবাদ প্রকাশ করলে সেই সংবাদও সরিয়ে নিতে বাধ্য হওয়ার অভিযোগ রয়েছে।’

গণমাধ্যমের প্রতিবেদন জোরপূর্বক সরিয়ে দেওয়া এবং সাইবার আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে বা সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কোনো নিউজ করলে এই যে সাইবার অ্যাটাক এবং প্রতিবেদন সরিয়ে নেওয়ার নিউজগুলো আমরা দেখতে পাই, এতে করে জনমনে প্রশ্ন উঠেছে—সরকার কি মতপ্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে?’

একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

কর্মস্থলে অনুপস্থিতি, দুর্নীতি: চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা

ভুল ধরিয়ে দিলেন নাহিদ, ধন্যবাদ দিলেন ডেপুটি স্পিকার

‘যাহা বলিতেছি সত্য বলিতেছি’-সারের মজুদ নিয়ে সংসদে কৃষিমন্ত্রী

খতমে নবুওয়তের বিশেষ সাব-কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটিতে রদবদল

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্টে হামলা, আইনি হয়রানি ও হুমকির শিকার ৫১ সংবাদকর্মী

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির

বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত বুদ্ধিমান, বললেন ভারতীয় হাইকমিশনার