হোম > জাতীয়

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭২

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন।

এর আগের দিন রোববার একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৪৭৩ জন। এ নিয়ে চলতি মাসের ২০ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৭৫৩ জনে। আর মৃত্যু হয়েছে ১৯ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ৩৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৬০৫ জন বরিশাল বিভাগে। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।

বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানি

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু