হোম > জাতীয়

হাদির কবর খোঁড়ার কাজ চলছে

আতিকুর রহমান নগরী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে। ইতোমধ্যে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত শেষ হয়। পুনরায় তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে নেওয়া হয়। শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই বিপ্লবের অগনায়ক ওসমান হাদি। গতকাল সন্ধ্যায় ৬টার দিকে বাংলাদেশে পৌঁছে হাদিল লাশ। পরে সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান।

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি