হোম > জাতীয়

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা-জ্ঞাপন করেন।

এছাড়াও, অনুষ্ঠানে মরহুমদের পরিবারের সদস্যগণ, প্রাক্তন বিমান বাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে, মরহুমদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, বিমান বাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় মরহুমদের দাফনকার্য সম্পন্ন করবে।

উল্লেখ্য, সরকারি কর্তব্য পালনকালে শাহজালাল বিমানবন্দরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৭ জন আহত হন। সদস্যদের মৃত্যুবরণ দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা-তে নিয়ে যান। সিএমএইচ-এর কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশ বিমান বাহিনীর ৩ জন সদস্য—ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলাম-কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাংলাদেশ বিমান বাহিনীর অপর ৪ জন সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে ইন এইড টু সিভিল পাওয়াল এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অদ্যাবধি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীবৃন্দের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে নিরলস দায়িত্ব পালন করে চলেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের