হোম > জাতীয়

শাহজালালে ১২দিনে ৪২৩টি ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১২ দিনে ৪২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার বাতিল হয়েছে ২৮ টি ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, পরিস্থিতির কারণে গত ১২ দিনে ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এ ছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

রোববার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ২৬টি, সোমবার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ৩৩টি, মঙ্গলবার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ৩২টি, বুধবার বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট এবং বৃহস্পতিবার বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।

১২ মার্চ বৃহস্পতবিার ২৮টি বাতিলকৃত ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস (ইউএই ) ৪টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (ইউএই): ২টি, ইউএস বাংলা এয়ারলাইন্স ৪টি ।

আজ স্বল্প পরিসরে পরিচালিত ফ্লাইটসমূহ

তবে শাহজালাল থেকে আজ ১২মার্চ বৃহস্পতিবার স্বল্প পরিসরে ৫১টি ফ্লাইট পরিচালিত হবে। এরমধ্যে রয়েছে মাসকটগামি ৯টি ফ্লাইট, কুয়েত ২৩টি, ইউএই ১৯টি ফ্লাইট।

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

বৃষ্টিতে কমছে গরম, আরও স্বস্তির আভাস

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

শিক্ষায় চীনের মডেল অনুসরণে আগ্রহ বাংলাদেশের: শিক্ষামন্ত্রী

‘সেই কালো ইতিহাসে ফিরতে চাই না’

সংবিধান সংশোধন কমিটিতে না এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে না বিরোধী দল

এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী