হোম > জাতীয়

শহিদুল আলমের আটকের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আন্তর্জাতিক নৌবহর ও বাংলাদেশি শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশ সরকারের প্রতিও শহীদুল আলমের দ্রুত মুক্তি এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনতে অবিলম্বে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, বুধবার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজামুখী আন্তর্জাতিক নৌবহরের কনশেন্স নামের জাহাজসহ একাধিক নৌযান দখলদার ইসরাইলি বাহিনী আটক করেছে। এতে আটক রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ও লেখক শহীদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনী দীর্ঘদিন ধরে নির্বিচারে হামলা চালিয়ে নারী-শিশুসহ হাজারো মানুষকে হত্যা করছে। সর্বশেষ দুই বছরে গাজায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। অবরুদ্ধ গাজাবাসী খাদ্য, পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত। সম্প্রতি মানবিক সহায়তা পৌঁছাতে ইসরাইলি অবরোধ ভেঙে গাজামুখী যাত্রা করে ফ্রিডম ফ্লোটিলা; এতে অংশ নেন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম। ধ্বংসস্তূপ গাজায় মানবিক সহায়তা পাঠানোর এই উদ্যোগে তার অংশগ্রহণ নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি গভীর সংহতির প্রতীক, যা বাংলাদেশের জনগণের ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানেরও বহিঃপ্রকাশ।

এতে বলা হয়, এই মানবিক সহায়তায় অংশ নিতে গিয়ে তাঁর আটক হওয়া গভীর শঙ্কা ও উদ্বেগের। অথচ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর কার্যক্রমে কোনো বাধা দেওয়ার সুযোগ নেই। অতএব, ইসরাইলি বাহিনীর এই নৌবহর আটক আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দখলদার ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আটক সকল সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীর নিরাপদ মুক্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। চলমান দখলদার ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত আজাদি আন্দোলনের প্রতি গভীর সংহতি ও একাত্মতা প্রকাশ করছে সংগঠনটি।

শিশুদের মেধা বিকাশে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইজারল্যান্ডের

স্কুল থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: মন্ত্রী

বর্ষা মৌসুমের পর পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন, প্রথমে ইউপি ভোট

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তোলার পরামর্শ

সংসদ কক্ষে প্রবেশের ক্ষেত্রে মাথা ঝোঁকানো নিয়ে আপত্তি জামায়াত এমপির

হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায়