হোম > জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আমার দেশ অনলাইন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

ঢাকেশ্বরী মন্দিরের জমির একটি অংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করে রেখেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস অতিক্রম করেছে। এই সময়ে বাংলাদেশে কেউ গুমের শিকার হননি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকারও হননি কেউ। কেউ রাজনৈতিক নির্যাতনের শিকার হননি।

তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। চর্চা হচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে কোনো বিষয়ে বঞ্চিত করা হবে না। নাগরিক হিসেবে সবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সেটিই সরকারের

প্রতিশ্রুতি ও অঙ্গীকার।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই এখানে বাংলাদেশের নাগরিক। কেউ ধর্মীয় সংখ্যালঘু নন।

তিনি বলেন, ‘এখানে সবাই বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি। কেউ বলেননি, ধর্মীয় সংখ্যালঘু। সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সংবিধানও তাই স্বীকার করে। এখানে কেউ সংখ্যাগুরু নয়, কেউ সংখ্যালঘু নয়। আমরা সবাই নাগরিক, সবাই সিটিজেন।’

গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব।’

ঢাকেশ্বরী মন্দিরের জমি নিয়ে যা বললেন

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে তিনি ভূমি মন্ত্রণালয়–সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন। ওই সময় তারা ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করেছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, তখন দেখা গিয়েছিল, প্রায় আড়াই একর সম্পত্তি সরকারের হাতে রয়েছে। বাকি সম্পত্তি আওয়ামী লীগের দখলে ছিল। দলটির নাম উল্লেখ করতে তিনি অনিচ্ছা প্রকাশ করে বলেন, ‘যে দলের নাম উল্লেখ করতে শরম করে বললেন না, সেই আওয়ামী লীগের দখলে ছিল।’

তিনি বলেন, যে আড়াই একর জমি পাওয়া গিয়েছিল, সেটি ছিল শ্মশান। শ্মশান না হলে ওই জমিও দখল হয়ে যেত।

জমি উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন তা ফেরত কার কাছ থেকে নেওয়া হবে? দশ-বারো হাত বদল হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা।’

এএম

গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত, দুর্দশায় সিএনজি চালকরা

‘কংস’রূপী ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে গণতন্ত্রকামী জনগণ

দুবাই ফেরত বিমান থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

শাপলা চত্বরে গণহত্যা মামলার বিচার দ্রুত শেষ করব

বিশ্বে ভূমিকম্প ঝুঁকির তালিকায় বাংলাদেশ, সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পরামর্শ

দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জ্বালানি সংকট সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চলছে

মাওলানা এহসানুল হক আর নেই, তাবলীগ জামাত হারাল এক প্রবীণ মুরুব্বী