হোম > জাতীয়

দুর্নীতির ধারণা সূচক-২০২৪ প্রকাশ মঙ্গলবার

স্টাফ রিপোর্টার, ঢাকা

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ করতে যাচ্ছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে টিআইবি।

গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ ১০ম তালিকায় ছিল বাংলাদেশ। এ দেশের স্কোর হয়েছে ২৪। একই অবস্থানে ছিল আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে। তালিকায় সব দেশের মধ্যে ১৪৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।

প্রতিবেদন অনুসারে, ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে ছিল ডেনমার্ক। ৮৭ পেয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড ও ৮৫ স্কোর পেয়ে তৃতীয় অবস্থানে ছিল নিউজিল্যান্ড।

সূচকে সবচেয়ে কম ১১ স্কোর পেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ অবস্থানে ছিল সোমালিয়া। ১৩ স্কোর পেয়ে নিম্নক্রম অনুযায়ী যৌথভাবে দ্বিতীয় হয়েছিল দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা।

এছাড়া ১৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে ছিল ইয়েমেন। এর আগে, ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। বাংলাদেশের স্কোর ছিল ২৫।

১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

বাণিজ্যসচিবের মৃত্যুতে ঢাকা চেম্বার সভাপতির শোক

নিরাপত্তা সংস্থার নজরদারিতে ৬২ বিসিএস ক্যাডার

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বার্ষিক ছুটি বাড়ল

হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জুলাই গণঅভ্যুত্থানের ১৬৯৪ মামলার তদন্তে ধীরগতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের