হোম > জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ব্রিটিশ হাইকমিশনার প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে তাঁকে অভিনন্দন জানান। তিনি বিগত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনের জন্য মাননীয় প্রধান বিচারপতির প্রচেষ্টা ও কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ করে, মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা প্রদান, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্য বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের দুই পাহাড়ে হবে সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

শিক্ষামন্ত্রীর সঙ্গে ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী দলের সাক্ষাৎ

চক্ষু স্বাস্থ্য উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাবিতে নেকাব পরা ছাত্রীর সঙ্গে যা ঘটেছিল, জানালেন ভুক্তভোগী ও সহপাঠীরা

বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী