হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ কথা জানান।

তিনি জানান, বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।

শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এএস

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ফিরতে পারবে তিন লাখ রোহিঙ্গা

নিয়োগবিধি ছাড়াই রেলের ৮৫ কর্মকর্তাকে পদোন্নতির তোড়জোড়

পেশাদার আমলাতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয়

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

শাহজালালে সিআইআইডির সাঁড়াশি অভিযান, স্বর্ণসহ আটক বিপুল পরিমাণ অবৈধ পণ্য

বিদ্যুৎ-গ্যাস সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নতুন লঘুচাপে দেশজুড়ে বৃষ্টি বাড়বে রোববার থেকে

উলামা-মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ৯ দফা দাবি

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার