হোম > জাতীয়

নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখছি না : ডা. তাহের

স্টাফ রিপোর্টার

জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে। কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি। কারণ এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে সরকার তেমন কোন স্টেপ নেয় নাই।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ। যেমন, প্রবাসীদের ভোটার করা। তারপরে বিভিন্ন আইন তৈরি করা ভোটার লিস্টকে আপডেট করা, বিদেশের ভোটার গুলোকে করা, তাদের ( সরকার ) কমিটমেন্ট আছে প্রবাসী ভোটের ব্যাপারে, সেটা এখনো করে নাই। অলরেডি ছয় মাস পার হয়েছে।তাহলে আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নেই, তো তাহলে এসব প্রস্তুতি তো আরো জোরদার হতে পারে । সেজন্যই আমাদের কাছে একটু আশঙ্কা লাগে, কোন জায়গা থেকে কনস্পিরাসি ( চক্রান্ত) আছে কিনা।

তাহের বলেন, যদি একটা ফেয়ার ইলেকশন হয়, লেভেল ফিল্ড সেখানে তৈরি হয় এবং কিছু আইনের পরিবর্তন দরকার । কে সরকারে যাবে কে বিরোধী দল যাবে এটা ডিসাইড করবে জনগণ । তবে তার পূর্ব শর্ত হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন । আমরা সেজন্যই মানুষ যে রায় দেবে সে রায়কে আমরা মাথা পেতে নেব এবং আমি মনে করি এই নির্বাচনে জনগণ জেতা উচিত।

তিনি বলেন, আজকের বৈঠকে মূলত সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়ে বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পিএসসি( পাবলিক সার্ভিস কমিশনের) উপরেই আমাদের আলোচনা আজকে হচ্ছে। তো আলোচনার শুরুতেও একটুখানি আমাদের আজকে পার্লামেন্ট ( জাতীয় ঐকমত্য হাউস) একটু উত্তেজিত হয়েছিল।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আগস্টে