হোম > জাতীয়

হাদির পাশে আছে গণতন্ত্রকামী বাংলাদেশ: মাহাদী আমীন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন

শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা হাদি ভাইয়ের ওপর এই কাপুরুষোচিত হামলার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী—তা উদঘাটন এখন সময়ের দাবি।

মাহাদী আমীন তার স্ট্যাটাসে আরো লিখেছেন, ‘ওসমান হাদির ওপর গুলির ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র ধিক্কার জানাই, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি করি। এই কাপুরুষোচিত হামলার পেছনে কারা জড়িত, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য কী, কেন দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার অপচেষ্টা—সেই সত্য উদ্‌ঘাটন অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, এই হামলা শুধু এক ব্যক্তির ওপর নয়, গণতন্ত্রকামী মানুষের ওপর আঘাত। “গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা, প্রিয় হাদির পাশে আছে গণতন্ত্রকামী বাংলাদেশ,” মন্তব্য করেন তিনি।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান মাহাদী আমীন।

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর