হোম > জাতীয়

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বৈঠকে উপদেষ্টা পরিষদ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সোমবার সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে ব্রিফ করা হবে।

জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেকোনো দিন গণভোট হতে পারে বলে জানিয়েছে।

আর জামায়াত ও তাদের সঙ্গে জোটবদ্ধ ৮ রাজনৈতিক দল বলছে, নভেম্বরেই এই গণভোট আয়োজন করতে হবে। এদিকে বিএনপি নেতারা বলছেন, সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন হলে তাদের আপত্তি নেই।

এ প্রেক্ষাপটে আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি জানান, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধান উপদেষ্টার কাছ থেকে।

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী